Oplus_16908288
Oplus_16908288
নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে মৎস্য বিভাগের সহযোগিতায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলে নতুন পানি আসার পর থেকে দুষ্কৃতকারীরা মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *