সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার# সংবাদ শৈলী{"সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার# সংবাদ শৈলী
সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার# সংবাদ শৈলী
{“সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার# সংবাদ শৈলী
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা বসন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন (৩৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফরিদনগর এলাকায় আনোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফিরায় পরিবারের পক্ষ থেকে আজ সকালে সিংড়া থানায় জিডি করা হয়েছিল।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চুরি বা ছিনতাইকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *