১৩ অক্টোবর ২০২৬ | রাত ৮:৪৯:২১ মিনিট
সিংড়ায় ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস#সংবাদ শৈলীসিংড়ায় ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার

সিংড়ায় ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস#সংবাদ শৈলী
সিংড়ায় ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস#সংবাদ শৈলী
নাটোরের সিংড়ায় চলনবিলের বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় জব্দ করা ১০০টিরও বেশি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।ধ্বংস করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া, বিয়াশ, পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে মাছ ধরার ফলে চলনবিলের দেশীয় প্রজাতির মাছের পোনা ও ছোট মাছ ব্যাপকভাবে ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *