১২ অক্টোবর ২০২৬ | রাত ১২:৪৪:৩২ মিনিট
নাটোরের কাপড়ের দোকান মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ!#সংবাদ শৈলীনাটোরের কাপড়ের দোকান মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ!#সংবাদ শৈলী

 

নাটোরের কাপড়ের দোকান মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ!

নাটোরের কাপড়ের দোকান মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ!#সংবাদ শৈলী
নাটোরের  শহরর কাপুড়িয়া পট্টি এলাকার  কাপড়ের দোকানে মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ!#সংবাদ শৈলী

নাটোর প্রতিনিধি:

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হারিয়ে যাওয়া ল্যাপটপ নাটোর শহরের একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের কাপুড়িয়া পট্টি এলাকার নুর ক্লথ স্টোরে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে অবস্থানকালে ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ, ক্যামেরা ও অন্যান্য সামগ্রীসহ একটি ব্যাগ হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পর হারানো সামগ্রী উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে এর অবস্থান নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার নুর ক্লথ স্টোরে পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোর শহরের রসুলের মোড় এলাকার অমল কুমার নাথ এবং তার ছেলে অনুপ কুমার নাথ নাটোরে শহরের নূর ক্লথ স্টোরের কর্মচারী । তারা নওগাঁ গ্রামের এলাকায় যাওয়ার পেথ ট্রেনের মদ্যে ল্যাপটপটি মালিকবিহীন অবস্থায় দেখতে পেয়ে সংগে করে নিয়ে যায়। এরপর আজই নাটোরে এসে দোকানে ল্যাপটপটি নিয়ে যায়। এরপর পুলিশ তথ্য প্রয়ুক্তির সহায়তায় নূর ক্লথ স্টোর থেকে রাত পৌনে ১০ টার দিকে ল্যাপটপটি উদ্ধার করে।

নাটোরের পুলিশ সুপার শরিফুল হক বলেন, জার্মাান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধারে পুলিশ সক্রিয় ছিল। তারই ধারাবাহিকতায় আজকে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তারা এই চুরির সাথে জড়িত নয়।তারা ট্রেনেই র‌্যাপটপটি পেয়েছিলেন।

নাটোর থানার ওসি মুনসুর রহমান বলেন, ল্যাপটপটি উদ্ধারে আমরা অনেক চেষ্টা করেছি। আজ রাতে ল্যাপটপটির লোকেশান জানতে পেরে নাটোর থানা পুলিশ অভিযান চালিয়ে নুর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয়।তিনি বলেন ক্যামেরা উদ্ধার সহ চোরকে ধরতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *