২৮ নভেম্বর ২০২৬ | রাত ১১:৫৫:৫৬ মিনিট
 জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে মিছিল, ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ# সংবাদ শৈলীনাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা #সংবাদ শৈলী

 স্টাফ রিপোর্টার

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা #সংবাদ শৈলী
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা #সংবাদ শৈলী
নাটোর জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে জুলাই শহীদ
স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।স্মৃতিস্তম্ভে আগুন দেওযার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার(২৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার (সরকারি গণগ্রন্থাগার) সামনে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরা মাত্রই  ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় তাকে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে আসছিলেন। এসময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখকে পেয়ে দ্রুত পুলিশ আগুন নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আমাদের পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *