স্টাফ রিপোর্টার 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বের হওয়ার পর কেউ খোঁজ পাচ্ছিলেন না। অবশেষে দুই দিন পর শনিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার বনপাড়া আমিনা বেসরকারি হাসাপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১)। তার বাড়ি ঠাকুরগাঁও রাণীশংকৈল জওগাঁ গ্রামে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী।
তার একাধিক সহপাঠীরা জানান, রিদয় আলী ক্যাম্পাসের মাদারবখশ ছাত্রাবাসে থাকেন। বৃহস্পতিবার সকালে একটি ব্যাগে কোরআন শরিফ, হাদিসের বই ও কাপড়চোপড় নিয়ে সে ক্যাম্পাস থেকে বের হয়। পরে তাকে মোবাইল ফোনে পাওয়া না গেলে বাবা-মা সহ সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইয়েরা উদ্বিগ্ন হয়ে পড়ে। প্রায় ১২ ঘন্টা তার খোঁজ না পাওয়ার পর এ বিষয়ে রাজশাহীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রামের শিবপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাকে অচেতন ও মুর্মূষু অবস্থায় উদ্ধার করা হয়।
শিবপুরের স্থানীয় কৃষক মোসলেম জানান, সকালে ধানক্ষেতে পিঠে ব্যাগসহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে আশেপাশের সকলকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে তাকে এ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়।
বনপাড়া আমিনা বেসরকারি হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অজ্ঞান অবস্থায় সারারাত বৃষ্টি ও ঠান্ডাতে কাঁদামাটিতে পড়ে থাকায় তার শারিরীক অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। তার অবস্থা আশংঙ্কাজনক।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারের পর মতিহার থানাকে অবহিত করা হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।
এদিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণের আগে খবর পেয়ে বড়াইগ্রাম হাসপাতালে আসেন ছুটে আসেন রাজশাহী বিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, রিদয় আলীর ঘটনা জানতে পেরে আমি এখানে এসেছি। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সে সুস্থ হলে জানা যাবে কিভাবে সে এখানে আসলো, কেন এমন ঘটলো এবং এর পেছনে কি কি কারণ রয়েছে। এছাড়া তিনি এই ঘটনার রহস্য উম্মোচনের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।