২১ নভেম্বর ২০২৬ | রাত ১০:৩০:৫৯ মিনিট
নলডাঙ্গায় অবৈধভাবে  ভেজাল ধান গম বীজ  মজুদ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা#সংবাদ শৈলীনলডাঙ্গায় অবৈধভাবে  ভেজাল ধান গম বীজ  মজুদ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নলডাঙ্গায় অবৈধভাবে  ভেজাল ধান গম বীজ  মজুদ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা#সংবাদ শৈলী
নলডাঙ্গায় অবৈধভাবে  ভেজাল ধান গম বীজ  মজুদ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে ভেজাল ধান, গম বীজ প্যাকেটজাত ও ধান ভাঙ্গানো মিলে মজুদ করার অপরাধে রবিউল বীজ ভান্ডারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।পরে অনুমোদনহীন অবৈধভাবে  ভেজাল ধান ও গম বীজের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা বিপুল পরিমান মোড়ক ও মোড়ক কেটে ধান বীজ কেটে বের হয়।শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপতিল এলাকার একটি ধান ভাঙ্গানো মিলে এই অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,এ´িকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) .শামীম হোসেন।অভিযুক্ত রবিউল আওয়াল বীজ ভান্ডারের মালিক  পশ্চিম সোনাপাতিল গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে ভলুর ধান ভাঙ্গানো মিলে রবিউল বীজ ভান্ডারের মালিক বরিউল আওয়াল অনুমোদনহীন লাইন্সেস ছাড়াই অবৈধভাবে ভেজাল ধান ও গম বীজ তৈরি ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে  প্যাকেজজাত ও মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে। এ সময় সেখানে অনুমোদনহীন ভুযা নাম ঠিকানা ব্যবহার করা অবৈধভাবে ভেজাল ধান ও গম বীজ তৈরি  প্যাকেটজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  দেখা যায়,প্যাকেটজাত এসব বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোর্ত্তীণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য  উল্লেখ ছিল না। এ সময় এসব বীজে প্যাকেটে ঠাকুরগাঁও ও লালমাটিয়া, ঢাকা নামাঙ্কিত মোড়কে কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়, যার বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে পারেননি বরিউল বীজ ভান্ডারের মালিক রবিউল আওয়াল। এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত ও বিপণন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নলডাঙ্গা উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  শামীম হোসেন জানান,প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে এবং বীজ ব্যবসায় যেকোনো ধরনের প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *