২১ নভেম্বর ২০২৬ | রাত ১২:৩৫:৩৯ মিনিট
লালপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতা গ্রেপ্তার#সংবাদ শৈলীলালপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতা গ্রেপ্তার#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

লালপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতা গ্রেপ্তার#সংবাদ শৈলী
লালপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতা গ্রেপ্তার#সংবাদ শৈলী

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। এর আগে াবৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ছোট বিলশলিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর বাজার এলাকার মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শামীম আহমেদ (৫০) এবং বালিতিতা মহেশপুর গ্রামের মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর বাজারের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য আনোয়ারুল আজিম ওরফে বাপ্পিকে।

এ ঘটনায় লালপুর থানায় ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (মামলা নম্বর-২৪, জিআর নম্বর-৩৪৩/২০২৬) দায়ের করা হয়। মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী ২০২৬-এর ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, ১৭ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় (মামলা নম্বর-২১, জিআর নম্বর-৩৪০/২০২৬) উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য শামীম আহমেদ ও ইব্রাহিম সরদার ওরফে শুকুরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে শামীম আহমেদকে রাত সাড়ে ৮টার দিকে এবং ইব্রাহিম সরদারকে রাত সাড়ে ৯টার দিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *