০৫ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ৯:৫৪:৩০ মিনিট

নৈতিক ও আধুনিক শিক্ষার মানদণ্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শুক্রবার সকালে সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি আনু বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করে মেধাতালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পর্যায়ক্রমে শোলাকুড়া মাদ্রাসায় ফাজিল ও কামিল চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বাইরে যেতে না হয়।

এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলী, অধ্যক্ষ মাওলানা মো. মোতাহার হোসেনসহ শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *