স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়া উপজেলার গুরুত্বপূর্ণ জামতলী-বামিহাল-রাণীনগরহাট প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জামতলী বাজারে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টুসহ অন্যান্যরা।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮২০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কটি প্রশস্ত হলে চৌগ্রাম, ইতালী, সুকাশ, ডাহিয়া ও রামানন্দ খাজুরা ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *