নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক তারে লগির স্পর্শ লেগে মো. ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
​আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।
​সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ষাকালে চলনবিলে মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় (স্থানীয় ভাষায় পোয়াল) বিক্রি শুরু করেন। এ সময় কিছু খড় ব্যবসায়ী চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান এবং বিক্রি করেন। আজ সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে থাকা লগির সাথে তারের স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *