সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৩০#সংবাদ শৈলীসিংড়ায় দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৩০#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৩০#সংবাদ শৈলী
সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৩০#সংবাদ শৈলী
নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাড়িল গ্রামে এই সংঘর্ষ হয়।আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়িল গ্রামের সিরাজুল ইসলাম এবং আবুল কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সিরাজুল গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন- সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ অন্তত ১৫ জন।
অন্যদিকে কালাম গ্রুপের আহতরা হলেন- হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অন্তত ১৫ জন।
আহতদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *