আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ-আগুন#সংবাদ শৈলীআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ-আগুন#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ-আগুন#সংবাদ শৈলী
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ-আগুন#সংবাদ শৈলী

নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা সড়কে গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

লালপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান জানান, শুক্রবার দুপুরে এক পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনু গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *