
জেলা প্রতিনিধি, নাটোর
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যাক্তিকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,নলডাঙ্গা থানার বাসুদেবপুরে একটি খাবারের হোটেল এর স্বত্বাধিকারী নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন বাসুদেবপুরে অবস্থিত নাটোর
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০)।
গত ৪ অক্টোবর ২০২৬ সবাল ১১ টার দিকে ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় বিবাদী জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী বাধা দিলে বিবাদী দ্রুত দোকান থেকে সটকে পড়ে।
পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়-স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান বলেন,বাদী কর্তৃক এজাহার পাওয়া গিয়েছে এবং এজাহারের প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু হয়েছে। মামলা রুজু হওয়ার পরে আসামীকে আটক করা হয়েছে।

