নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ শাহাবুদ্দিনকে মেরে আহত করেছে বিএনপি নেতা।মঙ্গলবার সকালে স্কুল সংলগ্ন হাসির দোকানে মেরে মাথা আহত করেছে বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ। জমিসংক্রান্ত বিরোধ এই ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় লোকজন।
আহত শিক্ষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বাড়িতে রাখা হয়েছে।
বর্তমানে শিক্ষককে হাসপাতালে ও থানায় মামলা করতে বাধা দিচ্ছে প্রভাবশালী মহল। এমনকি তাকে বাড়ি থেকেও বের হতে বাধা দেওয়া হচ্ছে।
বিএনপির নেতা আব্দুল মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে,তাকে পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম খলিল বলেন,আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগন ব্যবস্থা গ্রহন করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *