দুই মেয়ে সন্তানকে পাঁচ তারকা হোটেলে নিয়ে হত্যা করেছেন এক বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজেও প্রাণ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘটনা ঘটে।

 

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এস জি ইমরানকে গলার নালী কাটা অবস্থায় পাঁচ তারকা হোটেলের রুমের শৌচাগারে রক্তে ভেজা মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার ১০ বছর ও ৫ বছর বয়সী দুই কন্যাসন্তানের দেহ মাত্র কয়েক মিটার দূরে বিছানার ওপর পাওয়া যায়।

 

হোটেলের নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় শহরের মণিপাল হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

 

পুলিশ জানিয়েছে, স্ত্রীর অন্যজনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ইমরান।

পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছেন, আমি চাইনি আমার সন্তানেরা এই ধরনের মায়ের কাছে বড় হোক, তাই আমি ওদের মেরে নিজে প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিই।

পুলিশের অনুমান, গলা টিপে নিজের দুই মেয়েকে হত্যার পর ওই ব্যক্তি ছুরি দিয়ে নিজের গলা কেটেছেন।

 

বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ জি কে মিথুন কুমার জানান, ইমরান নামের এক ব্যক্তি এবং তার দুই মেয়ে রবিবার সন্ধ্যায় হোটেলে চেক-ইন করেছিলেন। সোমবার বিকাল ৪টা নাগাদ যখন হোটেলের সাফাই কর্মীরা গিয়ে দরজায় ধাক্কা দেন, তখন কেউ উত্তর দেয়নি। ঘরে ঢুকে তারা দুই মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের দেহ বিছানায় পড়ে ছিল। বাবাও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

 

পুলিশ কর্মকর্তা জানান, ইমরান নিজেই তার মেয়েদের হত্যা করার কথা স্বীকার করেছেন।

তিনি আরও যোগ করেন, তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই ওদের মেরেছেন… আমরা খুনের মামলা করছি। বিষয়টি নিয়ে বিশদে তদন্ত চালানো হবে। আমরা জেনেছি, তিনি নাগাওয়ারার বাসিন্দা। তিনি কী কাজ করতেন, তার জানানো কারণটিই আসল উদ্দেশ্য কি না এবং ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পরই জানা যাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *