চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামীম হোসেনের মেয়ে।

মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। মুন্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, ‘মুন্নি এবছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।’

চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, ‘মুন্নি এবছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *