স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কিস্তির টাকা তুলতে এসে ছয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনজিওকর্মীর বিরুদ্ধে।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাকিবুল ইসলাম (২৩)। তিনি পিরোজপুর সদরের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরিতলা) গ্রামের বাসিন্দা। তিনি ভোলাহাটের ‘রিক’ এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ছিল। তখন এনজিওর কিস্তির টাকা তুলতে ওই বাড়িতে যান মাঠকর্মী রাকিবুল। এসময় বাড়িতে আর কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত রাকিবুলকে আটক করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *