স্টাফ রিপোর্টার

নাটোরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ করা হয়েছে। শিশুর স্বজনরা এ অভিযোগ করেন। তারা জানান, নরমাল ডেলিভারী হওয়ার পরে অক্স্রিজেন না দেওয়ায় শিশুর মৃত্যুর এই ঘটনা ঘটে। মৃত শিশু নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের আবু হোসেন ও রুমি দম্পতির সন্তান।
প্রসুতি রুমি জানান, গতকাল পেটে ব্যাথা নিয়ে মেটারনিটি হাসপাতালে আসলে তারা আলটাসনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষা করে জানায়, রোগীর সিজারিয়ান অপারেশন দরকার। তবে কয়েকদিন পরে করলেও চলবে। এরপর তারা কিছু ব্যবস্থাপত্র দেন। কিন্তু বাড়ি গিয়ে পেটের ব্যাথা বাড়লে আজ সকালে বৃষ্টির মদ্যেই তারা মেটারনিটি হাসপাতালে আসেন। সেখানে নরমালি বাচ্চা প্রসব হয়। এরপর নার্সরা এবং রোগীর স্বজনরা চেষ্টা করেও কোন চিকিৎসককে হাসপাতালে পাননি। আবু হোসেনের বোন ময়না বেগম জানান, তখন মেটারনিটি হাসপাতাল থেকে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। এসময় মিশুটিকে অক্সিজেন দেওয়ার কথা বললেও তারা অক্সিজেন দেন নি। এ অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে গেরে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জানান, অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যু হয়েছে। আবু হোসেন বলেন, আমার জীবিত বাচ্চাটিকে তারা অক্সিজেন না দিয়ে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই। এরপর তারা উত্তেজিত হয়ে মেটারনিটি হাসপাতালে এসে চিৎকার শুরু করেন। পরে পুলিশ দুপুরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে মেটারসিটি হাসপাতালের ডাঃ মিজানুর রহমান বরেন, তিনি হাসপাতালে ছিলেন। যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। প্রসুতির স্বজনদের অভিযোগ সঠিক নয়।
নাটোর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক আনোয়ারুল আজিম বলেন কোন ভুল ক্রুটি আছে কিনা তা তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়া হবে।

