২৮ অক্টোবর ২০২৬ | রাত ৭:১৫:৪৩ মিনিট
ছবিতে প্রথমে ছাত্রদল নেতা সকিল এবং পরে মিন্টু#ফাইল ছবি
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা,  ,জানাজায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান, শপিংমলে ভাঙচুর-লুটপাট; যুবদল থেকে বহিষ্কার মিন্টু, রেঞ্জে সংযুক্ত ওসি#সংবাদ শৈলী
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা,  ,জানাজায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান, শপিংমলে ভাঙচুর-লুটপাট; যুবদল থেকে বহিষ্কার মিন্টু, রেঞ্জে সংযুক্ত ওসি#সংবাদ শৈলী

#শাকিল_হত্যা #শাকিল #হয়েছে #ভুয়া #আব্দুল #পুলিশ

জেলা  প্রতিনিধি,নাটোর
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। একদিকে হত্যার বিচার দাবিতে ক্ষুব্ধ স্বজন ও নেতাকর্মীরা, অন্যদিকে সংসদ সদস্যের বক্তব্য ঘিরে জানাজায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান, শপিংমলে ভাঙচুর-লুটপাট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
এ ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানাজায় এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, এসময় কিছু নেতা কর্মিরা প্রসিমস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। আব্দুল আজিজ বলেন ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’
এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বক্তব্য শেষ করেন সংসদ সদস্য।
তিনি বলেন, তাঁর ছেলেও যদি হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাহলে তিনি ছেলের পাশে নয়, শাকিলের পাশেই থাকবেন।
পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করেই তিনি আজকের অবস্থানে এসেছেন। শাকিল হত্যার বিচার হবেই এ প্রতিশ্রুতিও দেন তিনি।
এরপর সংসদ সদস্য আব্দুল আজিজ নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে আবারও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত করতে মাইক্রোফোন হাতে নেন হুইপ দুলু।
জানাজার পর শপিংমলে ভাঙচুর-লুটপাট
শাকিলের জানাজা শেষে চাঁচকৈড় বাজারে প্রবাসী রাসেলের মালিকানাধীন রাশ আরবানী মেগা শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একদল বিক্ষুদ্ধ মানুষ শপিং মলটিকে হামলা ভাংচুর ও লুটপাট করে ।
তবে কারা এ ঘটনায় জড়িত, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং জানাজার উত্তেজনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।দোকান মালিক দাবি করেন , এতে প্রায়  কোটি টাকার ক্ষতি হয়েছে।
এমপির ছেলের তিন দিনের রিমান্ড, যুবদল থেকে বহিষ্কার
শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক আমীর হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি প্রত্যাহার
শাকিল হত্যা মামলার পরিপ্রেক্ষিতে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শাকিল হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ওসিকে রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
শাকিলের পরিবারের অভিযোগ
এদিকে শাকিলের নিরাপত্তাহীনতার বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। গত ২০ এপ্রিল নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন শাকিল। সেখানে থানায় সাধারণ ডায়েরি করার কথাও উল্লেখ করেছিলেন তিনি।কিন্তু শাকিলের ওপর হামলার পরে ওই জিডির সুত্র ধরে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। শাকিল তার ফেসবুক স্ট্যটাসে উল্লেখ করেন ,শুনতে পাচ্ছি এক বড়ভাই অনেক টাকা ছড়িয়ে আমাকে হত্যার চেষ্টা করছে। এজন্য আমি থানায় জিডি করেছি। যদি বেঁচে থাকি তাহলে াণ্য কথা। মারা গেলে আপনারাই ব্যবস্থা নেবেন।
নিহতের বাবা রবিউল করিমের অভিযোগ, শাকিলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়নি পুলিশ। আহত হওয়ার পরও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মামলা করতে গেলে তিনি নামে অভিযোগ জমা দিলেও পুলিশ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন।অপরদিকে শাকিলের ওপর হামলার পরে পুলিশ তার কোন বক্তব্য রেকর্ড করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিকে ঘিরে বিতর্কিত ভিডিও
শাকিল হত্যাকাণ্ড ও জানাজার উত্তেজনার মধ্যেই বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য আব্দুল আজিজকে ঘিরে একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার দাবি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
তবে ভিডিওটির সত্যতা ও উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ষড়যন্ত্রমূলকভাবে মানক্ষুণ্ন করার জন্য এআই প্রযুক্তি দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে প্রতিপক্ষ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবছি।’
১২ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু শাকিলের
গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। পথে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও ঢাকায় স্থানান্তর করা হয়।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে মারা যান শাকিল।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাকিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে গুরুদাসপুরে দ্বিতীয় জানাজা হয়।
পুলিশের বক্তব্য
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, গুরুদাসপুরের ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। শাকিল হত্যাকাণ্ডসহ আইনবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *