খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য#সংবাদ শৈলীখুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য#সংবাদ শৈলী
খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য#সংবাদ শৈলী
খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য#সংবাদ শৈলী

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। পুলিশের দাবি, নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। এদিকে নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ এখনও পলাতক রয়েছেন।

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়।

সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ। এরপর হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশের ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফা ইয়াসমিন সিমা স্বীকার করেন, পারিবারিক বিরোধের জেরে তিনি মেয়েকে হত্যা করেন। তার জবানবন্দি অনুযায়ী, মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল। হত্যার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সড়কের পাশে ফেলে রাখা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের পলাতক বাবাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *