৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে- হুইপ দুলু#sangbad shoily৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে- হুইপ দুলু#sangbad shoily
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে- হুইপ দুলু#sangbad shoily
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে- হুইপ দুলু#sangbad shoily

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার আহবানে  যুদ্ধ শুরু করেছিলো। ১৬ ই ডিসেম্বর ১৯৭১ সালে যে বিজয় আমরা অর্জন করেছিলাম যে বিজয় কিন্তু এই ৫৫ বছরেও তার লক্ষ্যে পোছাতে পারেনি।আজকে ৫ ই আগষ্টের পর গত ১২ ই ফ্রেবুয়ারি বাংলাদেশর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে বাংলাদেশের জনগন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে বিজয় অর্জন করেছে আমি মনে করি ৫৫ বছর পর  বাংলাদেশের গণতন্ত্র  যর্থার্থ  এবং সফল হয়েছে। শুক্রবার বিকেলে  নাটোর সদরের হালসা ইউনিয়নের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়ন কেন্দ্রের নির্মান প্রকল্প ,হালসা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান এর ভিত্তি প্রস্তর স্থাপন  কালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, জেলা বিএনপির  আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *