
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড তাদের আইটি কাম ডাটা অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন
প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: আইটি কাম ডাটা অ্যানালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: এইচআর ও সেলস সফটওয়্যার সিস্টেমের কার্যকর পরিচালনা ও তদারকিতে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা, গাজীপুর, সাভার, ময়মনসিংহ, টাঙ্গাইল,নেত্রকোণা, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, হাটহাজারী, কক্সবাজার, বরিশাল, মাদারীপুর, খুলনা, যশোর, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, রংপুর।
বেতন: মাসিক বেতন শিক্ষানবিশকালে ১৭,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৮,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, ইন্টারনেট বান্ডেল, ব্যাচেলর আবাসন সুবিধা।
আবেদনের শেষ সময়: ৬ আগস্ট ২০২৬
