সম্প্রতি সীমান্ত ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ক্রেডিট/বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাকাউন্টের কার্যক্রম পর্যবেক্ষণ ও বকেয়া সংক্রান্ত বিশ্লেষণে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ৩০ থেকে ৩৬ বছর
কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৬