স্টাফ রিপোর্টার :
মধ্যরাতে টিকটকার এম আফরিন জাহান (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক রাতে বড়াইগ্রামের বনপাড়া বাজারের ফলপট্টি এলাকা থেকে মোটরসাইকেলে নিয়ে গুরুদাসপুরের দিকে যাওয়ার সময় আগ্রাণ সুতিরপাড় এলাকায় অজ্ঞাত যানের চাপায় ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। তার সাথে থাকা গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) ও একই এলাকার জলিলের ছেলে পলক (২০) গুরুতর আ*হ*ত হয়ে বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত টিকটকারের ঠিকানা ওই দুই যুবক জানে না।

টিকটক থেকেই পরিচয় এবং ম্যাসেঞ্জারে যোগাযোগ করে নিয়ে এসেছিলো এই মেয়েকে। টিকটিক প্রোফাইলে লেখা এম আফরিন জাহান নামে এই টিকটকারের ঠিকানা বা পরিবারের বা আত্নীয় স্বজনদের কাউকে কেউ চিনে থাকলে বনপাড়া হাইওয়ে থানাকে অবগত করতে ওসি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত টিকটকারের পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে।আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *