স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা। এ সময় শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুরের পুরানপাড়া কেন্দ্রীয় গোরস্থানে শাকিলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ নেতারা। পরে শাকিলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারা।
শাকিল হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা।
শাকিলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলও এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন সন্ত্রাসীদের কোন দল নেই, তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী। যত প্রভাবশালী হোন না কেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা শাকিল হত্যার বিচার নিশ্চিত করে ছাড়বো ।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাকিল ইসলাম ছিলেন ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতা। যারা তাকে হত্যা করেছে এবং যাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়েও বিচারের দাবি জানানো হবে।
ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে উল্লেখ করে রাকিব বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
শাকিল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গুরুদাসপুরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় নেতাদের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। অপরদিকে কিন্তু নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সদস্য আবদুল আজিজের পদত্যাগ পদত্যাগ চাই লেখা সম্বলিত ব্যানার ছিনিয়ে নেন এমপি আব্দুল আজিজ এর সমর্থকরা। এ সময় স্থানীয় ছাত্রদল ও আবদুলাতের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছাত্রদলের সভাপতির সঙ্গে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেনছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য ১৪ই অক্টোবর রাতে দুর্বৃত্তিদের হামলায় আহত হন কৈলাসপুর পৌর ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টুকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে।

