স্টাফ রিপোর্টার:

নাটোরের বাগাতিপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বাদশা মীর (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মসলেম মীরের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে বিরোধপূর্ণ জমির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাদশা মীর ও এনামুল হক মীরের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাদশা মীরসহ চারজন আহত হন। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কয়েক দফা চিকিৎসার পর বাড়িতে ফেরার পর মঙ্গলবার সকালে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান জানান, বাদশা মীরের মৃত্যুর পর তার ভাতিজার দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *