১১ অক্টোবর ২০২৬ | রাত ৬:১৬:৫৮ মিনিট
নাটোরের নলডাঙ্গায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে সামাদ নামের এক কবিরাজ কে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে আজিজ নামে এক মিস্ত্রি।পরে আহত কবিরাজ সামাদ  মিস্ত্রি আজিজের হাত থেকে সেই হাসুয়া কেড়ে নিয়ে মিস্ত্রি আজিজ কে কুপিয়ে জখম করে।স্থানীয়রা আহত কবিরাজ সামাদ ও আহত মিস্ত্রি আজিজ কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করে।রোববার সকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের আবদানপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে ।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত কবিরাজ সামাদ আলী (৬০) , আহত মিস্ত্রি আজিজ (৫৪) ব্রহ্মপুর ইউনিয়নের আবদানপুর গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,রোববার সকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের আবদানপুর গ্রামের কবিরাজ আব্দুস সামাদ মাছ কিনতে বাজারে যাওয়ার উদ্দ্যশ্যে বাড়ি থেকে বের হয়ে আবদান পুর ব্রীজের কাছে আসে।এসময়  একই গ্রামের মিস্ত্রি আজিজ সাথে তর্কাতর্কির  এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে সামাদকে জখম করে।পরে আহত কবিরাজ সামাদ মিস্ত্রি আজিজের হাত থেকে সেই হাসুয়া কেড়ে নিয়ে মিস্ত্রি আজিজ কে কুপিয়ে জখম করে।স্থানীয়রা আহত কবিরাজ সামাদ ও আহত মিস্ত্রি আজিজ কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আহত দুই জনই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি রয়েছে।স্থানীয়দের বরত দিয়ে ওসি বলেন মিস্ত্রি আজিজের ধারনা কবিরাজ সামাদ তাকে ঝাড় ফুক দিয়ে পাগল বানিয়েছে।এ বিরোধ কেন্দ্র করে এ ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।থানায় অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *