০৭ অক্টোবর ২০২৬ | রাত ৯:৫০:০০ মিনিট
প্রধান শিক্ষকের বদলির দাবিতে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ফের বিক্ষোভ#সংবাদ শৈলীপ্রধান শিক্ষকের বদলির দাবিতে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ফের বিক্ষোভ#সংবাদ শৈলী
প্রধান শিক্ষকের বদলির দাবিতে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ফের বিক্ষোভ#সংবাদ শৈলী
প্রধান শিক্ষকের বদলির দাবিতে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ফের বিক্ষোভ#সংবাদ শৈলী

প্রধান শিক্ষকের বদলির দাবিতে ফের বিক্ষোভ করেছেন নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের মূল ফটক ও ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর আগে রোববার একই দাবিতে আন্দোলন করে প্রশাসনের আশ্বাসে তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে আর্থিক অনিয়ম ও দুর্নীতি, নিয়মিত ক্লাস না হওয়া, নিম্নমানের টিফিন, অপরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, ব্যবহার অনুপযোগী টয়লেট এবং ডিজিটাল ল্যাব ব্যবহারে বাধাসহ নানা অব্যবস্থাপনা চলছে। খেলাধুলার বরাদ্দের অর্থ না পাওয়ার অভিযোগও করেন তারা।

বিক্ষোভ চলাকালে একপর্যায়ে সড়ক অবরোধের উদ্যোগ নেন শিক্ষার্থীরা। পরে জনভোগান্তি কমাতে গণমাধ্যমকর্মীদের অনুরোধে বিদ্যালয়ের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা।

পরে জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমনী আক্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি প্রধান শিক্ষককে আপাতত ছুটিতে পাঠানো এবং আর্থিক অনিয়ম ও শিক্ষার পরিবেশ নিয়ে দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। বিষয়টি শিক্ষা অধিদপ্তরকেও জানানো হবে বলে জানান তিনি।

তবে এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রধান শিক্ষকের বদলি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *