০১ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১০:১১:৫৬ মিনিট
নাটোরের গুরুদাসপুরে ট্রাক (কাভার্ড ভ্যান) ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন যাত্রী নিয়ে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স গাজীপুর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে মহাসড়ক থেকে ছিটকে সড়কের নিচে পড়ে যায় এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *