১৫ সেপ্টেম্বর ২০২৬ | রাত ৬:৫১:২২ মিনিট

নাটোরের গুরুদাসপুরে ইলেকট্রিক শর্ট- সার্কিটে বিদ্যুৎ স্পর্শে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত কিশোরী সিংড়া উপজেলার সালিখা গ্রামের মৃত খলিলুর রহমানের মেয়ে খাদিজা খাতুন ১৬। আজ সকাল দশটায় গুজাসপুর উপজেলার অফদা বাজার এলাকায় হযরত রাবেয়া বসরি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত খাদিজার স্বজন এবং স্থানীয়রা জানায় মাদ্রাসায় যাওয়ার পরে কোনো কারণে ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে সে বিদু্যতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোগীর স্বজনরা অভিযোগ করেন, এ সময় মাদ্রাসার কোন শিক্ষক সেখানে ছিলেন না। তারাও অনেক পরে খবর পেয়েছেন। যার কারনে খাদিজাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসতে বিলম্ব হয় এবং তার মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নাটোর জরুরি বিভাগের চিকিৎসক জানান, বিদ্যুতায়িত হয়ে বা অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *