জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশর নকল মুক্ত শিক্ষা ব্যাবস্থা কায়েম করেছিলো বিএনপি। আমরা চাই এই নকল অধ্যায় শেষ করতে।  না পড়ে জিপিএ ৫ ,না পড়ে গোল্ডেন ৫ , এই পড়া বাংলাদেশে হবে না। লেখা পড়া না করলে  কোন লাভ হবে না। যতই হরতাল করেন ,অবরোধ করেন, নকল করে পাশ করা, অটোপাশ করা সুযোগ আর হবে না।

আমি অভিবাবক শিক্ষক ছাত্র সকলের কাছে অনুরোধ করব সকলকে পড়ার টেবিলে বসাতে হবে। পড়ার বিকল্প নাই, লেখাপড়ার বিকল্প নাই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা লেখাপড়া না করলে চাকরি পাওয়া যাবেনা।

তিনি আজ    শুক্রবার বেলা ১১টার দিকে  নাটোর  শহরের নবাব সিরাজ -উদ- দৌলা কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন  ও মতবিনিময় সভায়    তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির    যুগ্ন  আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,  সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদার  সহ  দলীয় নেতাকর্মীরা। এর আগে  নাটোর পৌরসভার ১ নং ওর্য়াডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ী হতে সুখদেব স্টোর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের শুভ উদ্বোধন করা হয়

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *