স্টাফ রিপোর্টার
শত বছরের ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য নাটোরের কাঁচাগোল্লার সুনামে কালিমা লেপন করে চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। শহরের লালবাজার এলাকার ‘জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে’ তেলাপোকার উপদ্রব ও খোলা মেঝেতে উন্মুক্ত অবস্থায় মিষ্টান্ন রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫০) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা এবং জব্দকৃত প্রায় চার মণ ভেজাল ও অস্বাস্থ্যকর কাঁচাগোল্লা ধ্বংস করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের জয়কালিবাড়ী এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানার ভেতরের চিত্র দেখে হতবাক হয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে দেখা যায়, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই অত্যন্ত নোংরা পরিবেশে কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে। কারখানার স্যাঁতসেঁতে মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাবার ফেলে রাখা হয়েছে এবং সেই খাবারের চারপাশে অসংখ্য তেলাপোকা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
অভিযান চলাকালে হাতেনাতে ধরা পড়ার পর নিজের দোষ স্বীকার করে নেন মৃত ননী কুন্ডুর ছেলে রবীন্দ্রনাথ কুন্ডু। পরে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় তাকে এই কারাদণ্ডাদেশ দেন।
প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এলাকার বাসিন্দা পলাশ কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাটোরের কাঁচাগোল্লা আমাদের গর্ব ও বিশ্বখ্যাত জিআই পণ্য। অথচ মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর অতি মুনাফালোভী ও নোংরা মানসিকতার কারণে এই ঐতিহ্যের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জনস্বাস্থ্য ও ঐতিহ্য রক্ষায় এই চক্রের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চালানো জরুরি।”
জনস্বার্থে পরিচালিত এই অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য প্রতিনিধিরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।