১১ নভেম্বর ২০২৬ | রাত ৮:৫৪:১৪ মিনিট
চার দিনে দেশজুড়ে ৮২ নাশকতার ঘটনা, গ্রেপ্তার ৬২#সংবাদ শৈলীচার দিনে দেশজুড়ে ৮২ নাশকতার ঘটনা, গ্রেপ্তার ৬২#সংবাদ শৈলী
চার দিনে দেশজুড়ে ৮২ নাশকতার ঘটনা, গ্রেপ্তার ৬২#সংবাদ শৈলী
চার দিনে দেশজুড়ে ৮২ নাশকতার ঘটনা, গ্রেপ্তার ৬২#সংবাদ শৈলী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চার দিনে ৬০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ২২টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় মোট ৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১০ নভেম্বর) এক দিনেই দেশের বিভিন্ন স্থানে ৩৩টি ককটেল বিস্ফোরণ এবং ১৩টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিন নাশকতাসংশ্লিষ্ট ঘটনায় শুধু রাজধানী থেকেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরও ২৯ জনকে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

টানা কয়েক দিনের এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা এবং যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *