
নাটোর সদর উপজেলা পার আটঘুড়িয়া নামক স্থানে জমিতে লাগানো ফসল কেটে দেওয়ার কারণে দিশেহারা হয়ে পড়ে সুফিয়া বেগম নামে এক নারী কৃষক সেই কৃষকের পাশে দাঁড়িয়েছেন ইমাম আল হাসান ওয়াল হোসাইন (আ:) ফাউন্ডেশন।
জানা গেছে, পার আটঘুড়িয়া এলাকার বাসিন্দা ওই নারী কৃষক তার প্রায় ১৫ কাটা জমিতে ধুন্দুলের চাষ করেছিলেন। সংসারের খরচ মেটানো এবং সন্তানদের লেখাপড়ার জন্য অনেক আশা নিয়ে তিনি ফসলটি বড় করছিলেন। কিন্তু গত গত রবিবার দুর্বৃত্তরা রাতের আঁধারে তার জমির সব ধুন্দুল গাছ কেটে দেয়। এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইমাম আল হাসান ওয়াল হোসাইন (আ:) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। তারা ক্ষতিগ্রস্ত নারী কৃষকের সাথে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, “একজন পরিশ্রমী নারী কৃষকের স্বপ্ন এভাবে নষ্ট হতে পারে না। আমরা তার পাশে আছি। পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই। ক্ষতিগ্রস্ত সুফিয়া বেগমের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন সংগঠনটিরন সভাপতি( মো জয়নাল ফকির ‘ সাধারণ সম্পাদক ইমরান সোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ক্যাশিয়ার মো:জাহিদুল ইসলাম। এছাড়াও আরো অন্যান্য আরো উপস্থিত ছিলেন
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, এমন দুর্যোগে পাশে থাকার মানুষগুলোই সমাজে ভরসা জোগায়।
