স্টাফ রিপোর্টার

ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের হঠাৎ টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে ৩৫ পরিবার। রোববার (১৯ জুলাই) উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তরা জানায়, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায। এতে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট-বড় ঘর উড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বয়সের জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে। ৪০ সেকেন্ডের ভেতরে হঠাৎ টর্নেডোতে লণ্ডভণ্ড সব নিয়ে গেছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। এতে ২০/২৫টি পরিবার লণ্ডভণ্ড হয়ে গেছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। ক্ষতিগ্রস্তদের সবধরনের সহযোগিতা দেয়া হবে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে হঠাৎ টর্নেডো ২০/২৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *