
স্টাফ রিপোর্টার
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩১ মে) রাত আনুমানিক ১০টার দিকে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহেদুল ইসলাম ভোলা উপজেলার কান্তনগর গ্রামের মৃত আ. রহমানের ছেলে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
