০৩ নভেম্বর ২০২৬ | রাত ৭:৪৬:৪৫ মিনিট
নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই#সংবাদ শৈলীনাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই#সংবাদ শৈলী
নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই#সংবাদ শৈলী
নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই#সংবাদ শৈলী
জেলা  প্রতিনিধি,নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া ছয় বছরের শিশু শারিনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শারিন বাগাতিপাড়া পৌরসভার উত্তর মুরাদপুর মহল্লার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মহসিন আলীর ছেলে। সে বাগাতিপাড়া কালেক্টর প্রিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে বাড়ির সামনে গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল শারিন। এ সময় গেঞ্জির সঙ্গে লাইটার ও কলম ঘষাঘষি করার একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয়। এতে তার গেঞ্জিতে আগুন ধরে যায়। শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায় শিশুটির।

শিশুটির বাবা মহসিন আলী জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। বাড়িতে ফিরে ছেলেকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারিনের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন তার বাবা মহসিন আলী।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *