০৪ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ৯:৪০:২০ মিনিট

নাটোরের বড়াইগ্রামে বনভোজনের বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বণপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকটি বাস রাজশাহীর সাফিনা পার্কে বার্ষিক শিক্ষাসফরে যাচ্ছিল। পথে মানিকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বনভোজনের বাসে থাকা শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

পরে চিকিৎসা শেষে আহতরা নিজ নিজ এলাকায় ফিরে যান।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত দুইটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *