০৬ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৪:৩০:১৯ মিনিট

নাটোরের কামারদিয়া রাজাপুর পশ্চিমপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হেলাল উদ্দিনের বাড়ির তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক।

গতকাল দুপুর আনুমানিক ১২টার দিকে হেলাল উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন নেভানোর আগেই তিনটি কক্ষের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে ঘরগুলোতে তেমন কোনো মালামাল অবশিষ্ট পাওয়া যায়নি।

হেলাল উদ্দিন পেশায় একজন সিএনজি চালক। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *