লালপুরে অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা#সংবাদ শৈলীলালপুরে অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

লালপুরে অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা#সংবাদ শৈলী
লালপুরে অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা#সংবাদ শৈলী

নাটোরের অবৈধ ভাবে মাটি খনন করার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক  ভূমি আবীর হোসেন।

সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২ ঘটিকায় অবৈধ মাটি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর নামক স্থানেিএনএবি ভাটার মালিকের জায়গায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অবৈধ মাটি কাটার আলামত পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত এনএবি ভাটার মালিকের ছোট ভাই লালপুরে জামাতের  শুকরিয়া সদস্য মো:আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সার্বিক অভিযানে সহযোগিতা করেন লালপুর থানা পুলিশ এর একটি চৌকস টিম।
স্থানীয় সূত্রে জানা যায় এন এ বি ভাটার মালিক মো: আজাদ হোসেন জামাতের একনিষ্ঠ কর্মী ও উপজেলা ঝিকঝাক ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি প্রতিনিয়ত রাতের অন্ধকারে তার ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করত স্থানীয়রা দেখতে পেয়ে প্রশাসনকে অভিযোগ দিলে প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে  দুই লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অবৈধ কোন কার্যক্রম লালপুরে হতে দেওয়া হবে না। আমি যতদিন আছি অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং, মাদক ব্যবসা সবকিছুতে জিরো টলারেন্স।
উপজেলা প্রশাসন বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *