কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সালাম ১৫ নম্বর ক্যাম্পের এইচ-৭ ব্লকের বাসিন্দা।
৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় সালামকে আটক করে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সালামকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

