১৯ অক্টোবর ২০২৬ | রাত ১০:২৯:৫৫ মিনিট
লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে প্রাণ গেল ১২ বছরের তামিমেরলালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে প্রাণ গেল ১২ বছরের তামিমের#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মো. মিঠনের ছেলে। সে তার খালু রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তামিম বিলমাড়িয়া বাজারের পাশের পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে ঘাট থেকে নদীতে লাফ দিলে সে পানিতে তলিয়ে যায়। এ সময় ঘাটে থাকা লোকজন চিৎকার শুরু করেন এবং তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে দুপুর ১টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন তামিমকে উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শিশুটির মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কন্ঠকে বলেন, “পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *