রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সাক্ষাতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন আয়োজনের প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তবে সৌজন্য সাক্ষাতে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন বা বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

