মানিকগঞ্জে ভাই ভাবীকে কুপিয়ে হত্যা #ছবি সংগৃহিতমানিকগঞ্জে ভাই ভাবীকে কুপিয়ে হত্যা #ছবি সংগৃহিত

সংবাদ শৈলী রিপোর্ট

 

মানিকগঞ্জে ভাই ভাবীকে কুপিয়ে হত্যা #ছবি সংগৃহিত
মানিকগঞ্জে ভাই ভাবীকে কুপিয়ে হত্যা #ছবি সংগৃহিত

মানিককগঞ্জের দৌলতপুরে এক যুবক তার ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা এবং ভাইকে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার সালাম মোল্লার (৪০) স্ত্রী আমেনা (২৮) ও তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে মো. ইউসুফ মোল্লা (৩৫) তার বড় ভাই সালাম ও ভাবি আমেনার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এর জেরে তিনি আমেনা ও তার ছেলে আসওয়াদকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এরপরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরলে সালামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ইউসুফ। অতর্কিত হামলায় গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *