ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শখের বানু (৫৭) নামে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। আজ ভোররাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয়রা জানান, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। এ নিয়ে মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই তাঁর সঙ্গে মা শখের বানুর বাগ্‌বিতণ্ডা হতো। গত রাতেও মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

 

পরে ভোররাতে ইখলাসুর তাঁর মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জবাই করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তাঁর মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘটনার পরপরই গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *