স্টাফ রিপোর্টার

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি আসলাম আলী (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ| শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়| তিনি হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে| এ মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছে|
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই নারী বাড়ির নিকটবর্তী একটি আমবাগানে খড়ি সংগ্রহ করতে গেলে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়| সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে| ঘটনার পর আসামিরা পালিয়ে যায়| পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়|
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে| রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে| অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|
