পবিত্র ক্বাবা শরিফের অবমাননা গুরুদাসপুরে বিক্ষোভ #সংবাদ শৈলীপবিত্র ক্বাবা শরিফের অবমাননা গুরুদাসপুরে বিক্ষোভ #সংবাদ শৈলী

পবিত্র ক্বাবা শরিফের অবমাননা
গুরুদাসপুরে বিক্ষোভ
স্টাফ

পবিত্র ক্বাবা শরিফের অবমাননাগুরুদাসপুরে বিক্ষোভ
#সংবাদ শৈলী
পবিত্র ক্বাবা শরিফের অবমাননা
গুরুদাসপুরে বিক্ষোভ
#সংবাদ শৈলী ঞঞঞঞ জো

রিপোর্টার
পবিত্র ক্বাবা শরিফের অবমাননা করে ফেসবুকে পোস্ট করায় নাটোরের গুরুদাসপুরে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন মুসলমানরা। রোববার দুপুর-বিকেল ও সন্ধ্যায় দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়।
শনিবার রাতে শিমুল কর্মকারের ফেসবুক আইডি থেকে পবিত্র ক্বাবা শরিফের অবয়ব বিকৃত করে কয়েকটি ছবি পোস্ট করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত শিমুল গুরুদাসপুর কর্মকারপাড়া মহল্লার নবীন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর তাঁর গ্রামের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতা মাধব চন্দ্র সাহা ও অন্য নেতারা জানান, ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানায় আমরা প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে শিমুল কর্মকারকে গ্রেপ্তার করে এই অপরাধের বিচার চান তারা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড দুঃখজনক। দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#
০৫-০৭-২০২৬

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *