নাটোরে বাক প্রতিবন্ধী সন্তানের হাতে মা খুন#সংবাদ শৈলীনাটোরে বাক প্রতিবন্ধী সন্তানের হাতে মা খুন#সংবাদ শৈলী


স্টাফ রিপোটার

নাটোরে বাক প্রতিবন্ধী সন্তানের হাতে মা খুন#সংবাদ শৈলী
নাটোরে বাক প্রতিবন্ধী সন্তানের হাতে মা খুন#সংবাদ শৈলী

নাটোর সদর উপজেলার মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় মর্মান্তিক এক ঘটনায় আপন ছেলের হাতে মা নিহত হয়েছেন।এ ঘটনায় ছেলে আরিফকে আটক করেছে পুলিশ।

গত ২৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শহীদা বেগম (৫৫) নামের এক নারীকে তার ছেলে আরিফ (বাক প্রতিবন্ধী) ঘরে থাকা অবস্থায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ঘরে মা ও ছেলে দুজনই ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আরিফ মানসিক বাক প্রতিবন্ধী ।পূর্বেও পারিবারিক বিভিন্ন বিষয়ে তার আচরণে অস্থিরতার কথা জানা গেছে।

এদিকে নিহত শহীদা বেগমের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এ বিষয়ে নোট সদর থানার ওসি মনসুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার তদন্ত চলছে। ছেলে আরিফকে আটক করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *