
নাটোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জুন রোববার সকাল আটটার দিকে পৌরসভার রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সিভিল সার্জন মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সুজিৎ দেবনাথ, মোঃ গোলাম কিবরিয়া,
সিভিল সার্জন অফিসের আয়োজনে এই ভিটামিন এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান
স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস ২৫,৫৯২ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ২,২৩,০৩৩ জন শিশুকে লাল রঙের
। জেলায় মোট ২,৪৮, ৫৯৫ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

